চলমান এশিয়া কাপে ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ভারতের এই স্পিনার। থাইল্যান্ডের বিপক্ষে ৩ রানে ৩ উইকেট, হংকংইয়ের বিপক্ষে ৯ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আর সেমি ফাইনালের আগে ভারতের বিপক্ষে মাত্র ৫ রানে ২ উইকেট শিকার করেন তিনি। নারী এশিয়া কাপের ইতিহাসে এখন সর্বোচ্চ উইকেট শিকারি দীপ্তি।
তার ঝুলিতে রয়েছে ৩৭ উইকেট। এমন দুর্দান্ত ফর্মের পর দারুণ উজ্জীবিত দীপ্তি। তিনি নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, আসলে যখন ক্রিকেটের যাত্রা শুরু করেছিলাম, তখনই অলরাউন্ডার হিসেবে শুরু করেছিলাম। তাই শুরু থেকেই দুই বিভাগে অবদান রাখার বিষয়টি আমাকে সাহায্য করেছে।’
নিজের ব্যাটিং নিয়ে দীপ্তি আরও যোগ করেন, ‘ব্যাটিংয়ে যখনই সুযোগ পাই, আমি সব সময় বিশ্বাস করি যে ব্যাট হাতেও অবদান রাখতে পারি। আজ কয়েকটি বল খেলার সুযোগ পেয়ে ভালো লেগেছে। এটা সব সময়ই আমাকে আত্মবিশ্বাস দেয়।’
গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন দীপ্তি। সেদিন পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে ভারত। সেদিন ৬৮ বল হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়ে যায় ভারত। এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সেই ম্যাচের বিজয়ীর বিপক্ষেই ফাইনাল খেলবে ভারত।
ফাইনালে প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে এখনই ভাবছেন না দীপ্তি। তার ভাষায়, ‘এই ম্যাচের পর আমরা আগামীকাল একসঙ্গে বসব এবং আগামীকালের ম্যাচটি দেখব। সেটি ফাইনালের জন্য আরও ভালো কৌশল তৈরি করতে আমাদের সাহায্য করবে।’