ম্যাকাইয়ের পিচকে ‘ভেরি গুড’ রেটিং ম্যাচ রেফারির

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ম্যাকাইয়ের উইকেট দেখছেন স্টিভ স্মিথ
ম্যাকাইয়ের উইকেট দেখছেন স্টিভ স্মিথ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডারউইন টেস্টে জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের পথে এক পা এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ ফলে সিরিজ হয়েছে ১-১ সমতায় ড্র। ম্যাকাইতে সিরিজের শেষ ম্যাচ শেষ হয়েছে মাত্র দুইদিনে। ১২৫ ওভারে ৩০ উইকেটের পতন হয়েছে এই ম্যাচে।

হিসেব অনুযায়ী প্রতি ২৫ বলে একটি করে উইকেট গেছে। এরপরও ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচকে আইসিসির সর্বোচ্চ রেটিং দেওয়ার সুপারিশ করা হয়েছে। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার দুই শীর্ষ সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট ও সেভেন ক্রিকেট। তারা প্রতিবেদনে জানিয়েছে ম্যাচ রেফারি স্যার রিচার্ডস রিচার্ডসন এই পিচকে ‘ভেরি গুড’ রেটিং দিয়ে আইসিসির কাছে মূল্যায়ন পাঠিয়েছেন।

আইসিসির পিচের সর্বোচ্চ মান ধরা হয় 'ভেরি গুড'কে। যেখানে ব্যাটে-বলে সমান ভারসাম্য দেখা যায় সেই পিচগুলোকেই সর্বোচ্চ মূল্যায়ন দেয়া হয়। তবে ম্যাকাইতে বাংলাদেশ দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে অল আউট হয়েছে। ম্যাচ শেষে পিচের আচরণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনি স্পষ্ট করে বলে দিয়েছিল এই উইকেট ব্যাটিংয়ের অনেক কঠিন ছিল। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারতাম। কিন্তু সার্বিকভাবে ওরাও যখন ব্যাটিং করেছে, যদিও ওরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে, তারপরেও অনেক কষ্ট করেছে। তাই উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে।'

ম্যাচের প্রথম দিনই ১৮ উইকেটের পতন হয়েছিল। সেই সময়ই মনে হচ্ছিল এই ম্যাচ কোনোভাবেই চতুর্থ দিনে যাচ্ছে না। পেসার মিচেল স্টার্ক প্রথম ইনিংসে ১২ রানে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৪টিসহ মোট ১০ উইকেট শিকার করেন। প্যাট কামিন্স ও নাথান লায়ন নেন ৩টি করে উইকেট। আর বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম প্রথম ইনিংসেই নেন ৭ উইকেট।

তিনি বলেন, 'মনে হচ্ছে সবকিছু ফাস্ট-ফরোয়ার্ডে চলছে। উইকেটটা বেশ ভালো ছিল। পাঁচ সেশনে ৩০ উইকেট পড়বে, এমন মনে হয়নি। তবে কয়েকটি টেস্ট এখন এভাবেই দ্রুত শেষ হচ্ছে। এমন বোলিং পারফরম্যান্সের পরও পিচ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।'

আরো পড়ুন: