বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা, অধিনায়ক অঙ্কন

বাংলাদেশ 'এ' দল-সাউথ আফ্রিকা 'এ' দল সিরিজ
মাহিদুল ইসলাম অঙ্কন
মাহিদুল ইসলাম অঙ্কন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। আসন্ন এই সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

এই দলে আছে নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাইম হাসান, হাসান মুরাদের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা। তা ছাড়া ঘরোয়া ক্রিকেটের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন।

পেসার এনামুল হক, আরেক পেসার ইকবাল হোসেন ইমন রয়েছে স্কোয়াডে, আল ফাহাদ ও কালাম সিদ্দিকী অলিনও আছেন স্কোয়াডে। আগামী ২৩-২৬ আগষ্ট প্রিটোরিয়াতে স্থানীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিটে হবে প্রথম চারদিনের ম্যাচে।

পচেস্ট্রুমে দ্বিতীয় চারদিনের ম্যাচে হবে ৩০ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। সাদা পোশাকের লড়াই শেষে শুরু হবে তিনটি একদিনের ম্যাচের সিরিজ। ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। প্রথম ম্যাচ ব্লুমফন্টেইন, দ্বিতীয় ওয়ানডে কিম্বার্লি ও শেষ ম্যাচটি হবে পচেস্ট্রুমে।

এরপর তিনটি আন অফিশিয়াল ওয়ানডেও খেলবে দুই দল। ৬ সেপ্টেম্বর শুরু হবে সাদা বলের এই সিরিজ। বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১২ সেপ্টেম্বর। প্রথম ওয়ানডে হবে ব্লুবফন্টেইনে। এরপর দ্বিতীয় ম্যাচ কিম্বার্লি ও শেষ ম্যাচ আবার পচেফস্ট্রুমে।

বাংলাদেশ 'এ' দলের প্রথম আনঅফিশিয়াল টেস্টের স্কোয়াড-

নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসাইন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসাইন ইমন, কালাম সিদ্দিকী আলিন।

আরো পড়ুন: