সাউথ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দলের হতাশার দিন

বাংলাদেশ ইমার্জিং দলের সাউথ আফ্রিকা সফর
ক্রিকেট সাউথ আফ্রিকা
ক্রিকেট সাউথ আফ্রিকা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা সফরে খেলতে নেমে প্রথম দিনই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম চার দিনের ম্যাচের প্রথম হতাশার মধ্যে দিয়ে কেটেছে বাংলাদেশের। স্বাগতিক ব্যাটাররা বাংলাদেশ ইমার্জিং দলের বোলারদের রীতিমতো শাসন করেছেন। আগে ব্যাট করে মদিরি লিথেকোর দুর্দান্ত সেঞ্চুরি এবং মিচেল ফন বুরেনের অপরাজিত ৯৭ রানের সুবাদে বড় সংগ্রহের ভিত গড়ে ফেলেছে প্রোটিয়ারা।

তারা দিন শেষ করেছে ৩ উইকেটে ৩৩১ রান নিয়ে। লিথেকো ১১৩ রান করে আউট হয়েছেন। অবশ্য ফন বুরেন ৯৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তার সঙ্গে রিচার্ড সেলেটসওয়েন অপরাজিত আছেন ৬৯ রানে। এই দুজনই বাংলাদেশকে হতাশার দিন উপহার দিয়েছেন। বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে সবচেয়ে সফল বোলার ইকবাল হোসেন ইমন।

১০ ওভারে ৬০ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। অন্য উইকেটটি নাঈম হাসানের। বাংলাদেশের একাদশে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে চারজন ক্রিকেটারের। বিপরীতে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের একাদশে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই কারো। তবে সেই অভিজ্ঞতা প্রথম দিনের পারফরম্যান্সে কোনোভাবেই ফোটাতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল।

তবে দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল আশাব্যঞ্জক। তৃতীয় ওভারেই মুহাম্মদ মানাককে ফিরিয়ে দেন ইমন। তার ইনসুইং বুঝতে না পেরে শূন্য রানে বোল্ড হন ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায় সাউথ আফ্রিকা ইমার্জিং দল। এরপর লিথেকো ও ড্যানিয়েল স্মিথ মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১১৮ রান।

৪৯ রান করা স্মিথকে দ্বিতীয় সেশনের শুরুতে ফিরিয়ে জুটি ভাঙেন ইমন। তৃতীয় উইকেটে ফন বুরেনকে সঙ্গে নিয়ে আরও ৬২ রান যোগ করেন লিথেকো। এই জুটিতেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৪৪তম ওভারে নাঈম হাসানের বলে মিড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৩৮ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১১৩ রান করেন লিথেকো।

লিথেকো ফেরার পরও বাংলাদেশের বোলারদের স্বস্তি দেননি স্বাগতিক ব্যাটসম্যানেরা। চতুর্থ উইকেটে ফন বুরেন ও সেলেটসওয়েন মিলে যোগ করেন ১৪৬ রান। শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত ফন বুরেনের সঙ্গী সেলেটসওয়েন ৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

আরো পড়ুন: