অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পেশির চোটে পড়েছিলেন লিটন। প্রাথমিক চিকিৎসার পরও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফলে ড্রেসিং রুমে ফিরে যেতে হয় ডানহাতি ব্যাটারকে। তবে দলের প্রয়োজনে একেবারে শেষের দিকে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি।
এ প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম বলেন, ‘লিটন ইতোমধ্যে প্রথম ওয়ানডেতে খেলতে পারেনি এবং এখনো ম্যাচ খেলার মতো ফিট না। সে আজকে আবারও ফিটনেস টেস্ট হবে এবং ফলাফল সন্তোষজনক নয়। টানা দুইটি ওয়ানডে ম্যাচ আছে, আমাদের মনে হয় না সিরিজে খেলার জন্য সে এত দ্রুত উন্নতি করতে পারবে।’
৪৮ রানের সময় মাঠ ছাড়া লিটন পরবর্তীতে ফিরে হাফ সেঞ্চুরি করেন। ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার মিরপুরে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন তিনি। ব্যাটিং করলেও উইকেটকিপিং করেননি। লিটনের পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন নুরুল হাসান সোহান।
পেশির চোট নিয়েই চট্টগ্রামে দলের সঙ্গে গেছেন লিটন। তবে সুস্থ হয়ে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। তৃতীয় টি-টোয়েন্টির আগে ঢাকায় ফেরেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। ধারণা করা হচ্ছিল, জিম্বাবুয়ে সফর দিয়ে ফিরতে পারেন লিটন।
যদিও একমাত্র টেস্ট খেলতে পারেননি তিনি। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। জিম্বাবুয়েতে যাওয়ার আগেই নিশ্চিত ছিল প্রথম ম্যাচে খেলতে পারবেন না লিটন। শেষ পর্যন্ত সেরে উঠতে না পারায় শেষ দুই ম্যাচ থেকেও ছিটকে গেলেন তিনি।