বাংলাদেশে পা রাখল পাকিস্তান দল

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
বাংলাদেশে পা রাখল পাকিস্তান দল, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশে পা রাখল পাকিস্তান দল, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় ভোর ৫ টার একটু আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পাকিস্তান দলকে বহনকারী বিমানটি। টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে বাংলাদেশে এসেছেন দলের সিংহভাগ ক্রিকেটার। যদিও দলের সঙ্গে আসেননি বাবর আজম।

বাবর আছেন পিএসএলের দল পেশোয়ার জালমিতে। ৩রা মে রাতে দলটি খেলবে পিএসএলের এবারের আসরের ফাইনাল। বাবর আজমের সঙ্গেই একই দলে রয়েছেন টাইগার পেসার নাহিদ রানাও।

ফাইনাল শেষ করে দুজন একসঙ্গেই ফিরবেন বাংলাদেশে। যোগ দেবেন নিজ নিজ দলের সঙ্গে। এদিকে ভোর রাতে এসে পৌছালেও পাকিস্তান দলকে নিরাপত্তা দিতে কোনোপ্রকার কার্পন্য দেখায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পুলিশ র‍্যাবের কয়েক স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয় দলটিকে। আগামী ৮ই মে ঢাকার মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ২য় ম্যাচটা মাঠে গড়াবে ১৬ই মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই দুই দলই ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই বেশ গুরুত্বপূর্ণ দুই দলের জন্যেই।

আরো পড়ুন: