বাংলাদেশ সিরিজে শান মাসুদের নেতৃত্বে আস্থা পাকিস্তানের

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
শান মাসুদ, ফাইল ফটো
শান মাসুদ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে শান মাসুদের ওপরই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখার অংশ হিসেবেই তাকে দায়িত্বে রাখা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে এই সিরিজে পাকিস্তানের টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। একইসঙ্গে নির্বাচক প্যানেলেও তাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিরিজের সূচি চূড়ান্ত হওয়ার পরই অধিনায়ক ও কোচের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র দেশটির গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

আগামী ৮ ও ১৬ মে থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। তবে এখনো ম্যাচের ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি। এই সিরিজ দিয়েই টেস্ট দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে সরফরাজ আহমেদের।

তিনি দায়িত্ব নিচ্ছেন আজহার মাহমুদের জায়গায়। পাকিস্তান দল বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে অংশ নিচ্ছে, যেখানে তারা বাংলাদেশ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে।

গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র (১-১) করেছিল তারা। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন শাহীন শাহ আফ্রিদি। আর টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আছেন সালমান আলী আঘা।

আরো পড়ুন: