আইসিসির মাসসেরার দৌড়ে গিল-স্মিথের সঙ্গে মোসাদ্দেকের লড়াই
চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণভাবে নিজের প্রত্যাবর্তন রাঙিয়েছেন মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশকে সামনে থেকে পথ দেখিয়েছেন তিনি। সেই সঙ্গে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার। আর তাতেই মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন তিনি।