পিএসএলের দ্বাদশ আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন পাকিস্তান সুপার লিগের দ্বাদশ আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ১৮ মার্চ শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ২ মে পর্যন্ত। এবারের আসরেও অংশ নেবে আটটি ফ্র্যাঞ্চাইজি।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন পাকিস্তান সুপার লিগের দ্বাদশ আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ১৮ মার্চ শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ২ মে পর্যন্ত। এবারের আসরেও অংশ নেবে আটটি ফ্র্যাঞ্চাইজি।
ঘরের মাটিতে ২৫টি আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে গিয়ে বড় আর্থিক ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রায় ২১ কোটি রুপি প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত মাত্র ১২ কোটি রুপিতে (৫ কোটি ৩২ লাখ টাকা) স্বত্ব বিক্রি করতে হয়েছে মহসিন নাকভির বোর্ডের। সম্প্রচার স্বত্ব নিতে পাকিস্তান টেলিভিশন ছাড়া আর কোনো সংস্থা আগ্রহ দেখায়নি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস।
সর্বশেষ ইংল্যান্ড সফরের মাঝ পথেই দেশে ফেরত পাঠানো হয়েছিল মোহাম্মদ রিজওয়ানকে। এই পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তও চলছে। এর মধ্যেই মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুইবার অনুমতি চেয়েছিলেন রিজওয়ান।
‘এই ধরনের কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিতে ছেলেরা সম্ভবত আমার চেয়ে বেশি অভ্যস্ত।’ পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের ক্রিকেটের বিশৃঙ্খলা নিয়ে এমন মন্তব্য করেছেন মাইক হেসন। ইংল্যান্ড সফরে থাকা ক্রিকেটারদের মধ্যে যে শৃঙ্খলা ও আচরণগত সমস্যা আছে সেটা উঠে এসেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদেনে। সেই প্রেক্ষিতে ক্রিকেটারদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লর্ডস টেস্ট চলাকালীন ইমরান খানের দুই ছেলে কাশিম খান ও সুলাইমান খানের সাক্ষাৎকার প্রকাশ করে স্কাই স্পোর্টস। সাক্ষাৎকারটি যাতে প্রকাশ না করা হয় এজন্য সম্প্রচার প্রতিষ্ঠানকে অনুরোধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি সাক্ষাৎকার প্রকাশ করা হলে লাঞ্চের পর পাকিস্তান দল মাঠে নামবে না, এমন হুমকিও দিয়েছিল তারা। পিসিবি এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করবে ভাবেননি সুলাইমান।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বিপর্যয়ের পর নানা কারণে সমালোচনার শিকার হচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকান্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসাইন। টানা দুই টেস্টে হারের পর পিসিবি যেসব সিদ্ধান্ত নিয়েছে তাতে পাকিস্তানের ক্রিকেটকে আরও হাস্যকর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি তার।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেয়া ডিমেরিট পয়েন্ট তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত জুনে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডেতে ‘অসন্তোষজনক’ উইকেট বানানোর অভিযোগে স্টেডিয়ামটিকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। আপিল প্যানেল সেই সিদ্ধান্ত বাতিল করেছে।
মাঠের পারফরম্যান্স মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তান দলের। কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে দলটি। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তবে সাবেক ক্রিকেটারদের সমালোচনা থামছে না। তারা বাংলাদেশকে টেনে পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনা করছেন নিয়মিত।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন ব্যবস্থায় এখন থেকে গত ১২ মাসে অন্তত চারটি টেস্ট, ছয়টি ওয়ানডে বা ছয়টি টি-টোয়েন্টি না খেললে কোনো ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির জন্য বিবেচিত হবেন না। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর হতে যাওয়া এই নতুন কাঠামোতে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসন্ন আসরে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। টানা দ্বিতীয়বারের মতো তার হাতেই দায়িত্ব তুলে দিয়েছে পিসিবি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বিনোদনমূলক মাদক গ্রহণ করায় ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন মোহাম্মদ নাওয়াজ। স্পিন বোলিং অলরাউন্ডারের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবহিত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানানোর পর তদন্ত শুরু করেছে পিসিবি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।