টেস্ট ক্রিকেট বাঁচাতে সূর্যবংশীর মতো ক্রিকেটার দরকার: দ্রাবিড়
মাত্র ১৫ বছর বয়সেই সাদা বলের ক্রিকেটে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। সাদা বলের ক্রিকেটে তার আগ্রাসী ব্যাটিং ও দ্রুত সাফল্য তাকে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে এই বয়সেই তার ক্যারিয়ারকে শুধু টি-টোয়েন্টির মধ্যে সীমাবদ্ধ না রেখে লাল বলের ক্রিকেটেও এগিয়ে নেওয়া উচিৎ হবে বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়।