খালেদের তিন উইকেট, গ্লুচেস্টারশায়ার অল আউট ২২৯ রানে
গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ খেলেই ইংল্যান্ড থেকে দেশে ফিরবেন খালেদ আহমেদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে নিজের শেষ ম্যাচের শুরুটা দারুণ হয়েছে ডানহাতি পেসারের। দুর্দান্ত বোলিংয়ে খালেদ নিয়েছেন তিন উইকেট। বাংলাদেশের পেসারের এমন বোলিংয়ে প্রথম ইনিংসে ২২৯ রানে অল আউট হয়েছে গ্লুচেস্টারশায়ার। প্রথম ইনিংসে ব্যাটিং করছে খালেদের কেন্ট।