এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশের দল ঘোষণা
১৩ ফেব্রুয়ারি পর্দা উঠছে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের। থাইল্যান্ডের ব্যাংককে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাইজিং স্টার্স টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।