বিশ্বকাপ জেতানো অধিনায়ককে বাদ দেয়া সহজ নয়: আগারকার
শনিবার মুম্বাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন ভারতের নির্বাচকরা। দল থেকে বাদ দেয়া হয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তাকে বাদ দেয়া কঠিন সিদ্ধান্ত ছিল বলে দাবি করেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে ভারতের ভবিষ্যতের কথা চিন্তা করে এমনটাই জানিয়েছেন তিনি।