হংকং সিক্সেসের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, আছেন সাব্বির-সোহান
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের সাত সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে ছয় ওভারের এই প্রতিযোগিতা। এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ। বাংলাদেশের নেতৃত্বে থাকবেন আবু হায়দার রনি।