গায়ানাকে ফাইনালে তুলতে চান ম্যাচসেরা মিরাজ
সিপিএলে অভিষেকেই নজর কেড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ম্যাচে যেন সেই পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। ফলে সিপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই মিরাজের শিকার এখন ৭ উইকেট।