দ্য হান্ড্রেডের পুরো আসরে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের পুরো আসরে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের পুরো আসরে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একটা সময় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতা ছিল পেস বোলিং। গত কয়েক বছরে সেই দুর্বলতাই হয়ে উঠেছে সবচেয়ে শক্তির জায়গা। দেশের ক্রিকেটে পেস বিপ্লব ঘটানোর পেছনে বড় অবদান রেখেছেন স্থানীয় কোচরা। তালহা জুবায়ের মনে করেন, বাংলাদেশের পেসারদের উন্নতিতে দেশীয় কোচদের যেভাবে কৃতিত্ব দেওয়া উচিত সেটা সবসময় দেওয়া হয় না। বাংলাদেশের পেস বোলিং কোচ অবশ্য বিদেশি কোচদের অবদানও অস্বীকার করছেন না।
সম্প্রতি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সেখানে বড় অবদান ছিল বাংলাদেশের পেসারদের। সিরিজ জয়ে বড় অবদান রাখার পুরষ্কার পেয়েছেন তিন টাইগার পেসার। সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ভাইরাল হয় ড্রেসিংরুমে বলা মুস্তাফিজুর রহমানের কথাগুলো। বিশ্বকাপ জিততে হলে দলের মান কীভাবে আরো উপরে তোলা যায় সেটা নিয়েই মতামত জানাচ্ছিলেন মুস্তাফিজ। টাইগার এই পেসারের কথার সঙ্গে শতভাগ একমত সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডে শুরুর আগের দিন তেমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার।
জাতীয় দলের ব্যস্ততা শেষে ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেই নিজের জাত চেনালেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের নিয়ন্ত্রিত বোলিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আবাহনী। বল হাতে ৩০ রান খরচায় চার উইকেট শিকার করেন তিনি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হয়েছে অনেক আগেই, তবে সেই বয়কটের রেশ এখনও কাটেনি। বাংলাদেশ দলের বিশ্বকাপে না যাওয়ার ঘটনার তদন্তে নামছে জাতীয় ক্রীড়া পরিষদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করে আইসিসি র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের তিন পেসার। সম্প্রতি কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগারদের এই সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে অনবদ্য ছিলেন নাহিদ রানা। কিউইদের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। আর শুধু শেষ ম্যাচে খেলে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুর দুই ম্যাচেই মুস্তাফিজ-নাহিদদের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকেই স্বাগতিকদের ইনিংস টেনে তোলেন দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। শান্ত এদিন ছিলেন দুর্দান্ত। ২০ ইনিংস আর ২৫ মাস পর তার ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি।
বাংলাদেশের শুরুটা হয়েছিল নড়বড়ে। উইল ও’রুর্কের তোপে দ্রুতই ফেরেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তবে দেড়শ ছোঁয়া জুটি গড়ে বাংলাদেশকে পথ দেখান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুর্দান্ত ব্যাটিংয়ে শান্ত সেঞ্চুরি ও লিটন করেছেন হাফ সেঞ্চুরি। তাদের দুজনের ওমন ব্যাটিংয়েই ২৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। রান তাড়ায় বাংলাদেশকে ভয় ধরাচ্ছিলেন নিক কেলি। সেটা অবশ্য হতে দেননি নাহিন রানা-মুস্তাফিজুর রহমানরা। বাংলাদেশের দুই পেসারের আগুনে বোলিংয়ে ২১০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। ২০১৩ সালের পর অর্থাৎ এক যুগ পর কিউইদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে শরিফুল ইসলাম নিশ্চিত করেছিলেন মুস্তাফিজুর রহমান সুস্থ হয়ে উঠেছেন। চোট থেকে সেরে উঠলেও একাদশে ছিলেন না বাঁহাতি এই পেসার। শেষ ম্যাচের আগে চট্টগ্রামে বোলিংও করেছেন তিনি। ম্যাচ খেলার জন্য অ্যাভেইলেবল হলেও মুস্তাফিজ একাদশে থাকবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারছেন না শন টেইট।
গতিময় বোলিংয়ের সঙ্গে বাউন্সার, ফুলার লেংথ কিংবা ইয়র্কার ডেলিভারিতে নিউজিল্যান্ডের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন নাহিদ রানা। আগুন ঝরা বোলিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। এমন বোলিংয়ে আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন নাহিদ। সাপ্তাহিক হালনাগাদে ৩২ ধাপ এগিয়েছেন বাংলাদেশের তারকা পেসার।