মুস্তাফিজের বদলি হওয়ার শাস্তি পেলেন মুজারাবানি
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলে যাওয়ায় ব্লেসিং মুজারাবানির শাস্তি পাওয়া এক প্রকার নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। টুর্নামেন্ট চলাকালীনই জিম্বাবুয়ের তারকা পেসারকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী দুই বছর চাইলেও পিএসএলে খেলতে পারবেন না মুজারাবানি।