নির্বাচনের একদিনের মাথায় এক পরিচালকের পদত্যাগ
বিসিবির নতুন পরিচালনা পর্ষদে দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। রাজশাহী বিভাগ থেকে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রীড়া সংগঠক।