দিল্লির কোচিং প্যানেলে জন মুনি
দিল্লি ক্যাপিটালসের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আয়ারল্যান্ডের সাবেক অলরাউন্ডার জন মুনি। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনো দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন মুনি।
দিল্লি ক্যাপিটালসের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আয়ারল্যান্ডের সাবেক অলরাউন্ডার জন মুনি। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে কোনো দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন মুনি।
আইপিএলের গত আসরে মেন্টর হিসেবে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেন। কদিন আগে আসন্ন মৌসুমের জন্যও মেন্টর হিসেবে তার নাম ঘোষণা করে দিল্লি। তবে এই ইংলিশ তারকা জানিয়েছেন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এবারের আসরে মেন্টরের দায়িত্ব পালন করবেন না তিনি।
২০২৬ নারী আইপিএলের নিলামের আগে দুই কোটি রুপিতে এলিস পেরিকে রিটেইন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে টুর্নামেন্টের আগামী আসরে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডারের। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের হয়ে আগামী মৌসুম খেলবেন না অ্যানাবেল সাদারল্যান্ডও। দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের সরিয়ে নিয়েছেন।
রাজস্থান রয়্যালসের সঙ্গে সাঞ্জু স্যামসনের সম্পর্কটা বেশ পুরনো। তবে আইপিএলের গত আসরে ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে টানাপোড়েন সৃষ্টি হয় ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। যার ফলে এত বছরের সম্পর্ক ছিন্ন করে রাজস্থান ছাড়তে চান স্যামসন। অধিনায়ককে ছেড়ে দিতে অনেকটা রাজিও হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যাচ্ছেন স্যামসন।
ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে ১০ দিন বন্ধ ছিল আইপিএল। এরপর যখন আবারও শুরু হলো আইপিএল অনেক বিদেশি ক্রিকেটারই টুর্নামেন্টটি খেলতে আসেননি। অন্য ক্রিকেটারদের মতো ভারতে না ফেরার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল স্টার্ক।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। স্কোয়াডে থাকায় দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা শেষেই পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাঁহাতি পেসারের। তবে আইপিএলে পাওয়া চোটে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ। পুরো সিরিজে তারকা পেসারকে মিস করবেন বলে জানিয়েছেন ফিল সিমন্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলের চোটে পড়েছেন মুস্তাফিজুর রহমান। সেই চোটের কারণে আসন্ন পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
টানা চার ম্যাচ জিতে এবারের আইপিএল শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। ধারণা করা হচ্ছিল তারাই সবার আগে প্লে অফ নিশ্চিত করবে। তবে এমনটা হয়নি। টুর্নামেন্টের মাঝ পথে টানা ব্যর্থতার কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।
দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এমন হারের পর জরিমানা মুখে পড়েছেন দিল্লির পেসার মুকেশ কুমার। তার ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে তাকে।
প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের। এমন সমীকরণের ম্যাচে দিল্লিকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে এবারের আইপিএলের চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বাই।
গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৬৫ বলে ১১২ রান করেন লোকেশ রাহুল। তার ৪টি ছক্কা ও ১৪ চারে সাজানো ইনিংসে ভর করেই আগে ব্যাট করে ১৯৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি ক্যাপিটালস। এমন ইনিংসের পর রাহুলেরই নায়ক হওয়ার কথা ছিল ম্যাচের। তবে তাকে দর্শক বানিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শুভমান গিল ও সাই সুদর্শন। বিশেষ করে সুদর্শন ছিলেন অনবদ্য।
ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতি হওয়ায় ১৭ মে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট শুরু হলেও অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরবেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। দুদিন আগেই এই অস্ট্রেলিয়ান ওপেনারের বদলি হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।