হাফ সেঞ্চুরিতে সূর্যবংশীর বিশ্বরেকর্ড, ৭ উইকেটে জিতল ভারত
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে ১৪ রান করেছিলেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী পরের দুই ম্যাচে যথাক্রমে করেছিলেন ১৩ ও ১৫ রান। টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর অবশেষে সাফল্যের দেখা পেলেন সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন ১৯ বলে ৫০ রানের রেকর্ডগড়া ইনিংস। সূর্যবংশীর হাফ সেঞ্চুরির পাশাপাশি শ্রেয়াস আইয়ার ও ইশান কিশানের ব্যাটে জয় পেয়েছে ভারত। যদিও সফরকারীদের জয়ের ভিতটা গড়েছিলেন দুই পেসার প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব। প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন আইয়ার।