ফাইনালে ‘মানুষ’ বুমরাহর ভুলের অপেক্ষায় ফিলিপস
রান বন্যার ম্যাচে মিতব্যয়ী বোলিং করে প্রশংসায় ভাসছেন জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে মাত্র এক উইকেট নিলেও এই পেসার রান দিয়েছেন মোটে ৩৩। তার এমন বোলিংই ইংল্যান্ডকে সেমি ফাইনাল থেকে ছিটকে দিয়েছে। এবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারাতে বুমরাহকে ভালোভাবে সামলানোর বিকল্প নেই কিউইদের সামনে।