চট্টগ্রামে অনুষ্ঠিত হবে চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট
এক সময় ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর ধরা হতো চট্টগ্রামকে। অনেক নামি দামি ক্রিকেটার উঠে এসেছেন চট্টগ্রাম থেকে। মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আফতাব আহমেদের মতো ক্রিকেটার এসে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তামিম ইকবাল-নাফিস ইকবালরাও এর পরবর্তী প্রজন্মের উজ্জ্বল প্রতিভা। তবে সেই চট্টগ্রামেই ক্রিকেট এখন অবহেলিত।