দুর্দান্ত বোলিংয়ে হাসানের ৪ উইকেট
প্রথম দিনের শেষ বিকেলে টানা দুই বলে দুই উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনে বাংলাদেশের পেসার নিয়েছেন আরও দুই উইকেট। কাউন্টি ক্রিকেটে ফেরার ম্যাচের প্রথম ইনিংসেই ৪ উইকেট নিয়েছেন তিনি। হাসানের এমন বোলিংয়ে ২১৭ রানে অল আউট হয়েছে ওরচেস্টারশায়ার। ফলে প্রথম ইনিংসে ২১ রানের লিড পেয়েছে কেন্ট।