বাংলাদেশের বিপক্ষে হার অস্ট্রেলিয়ার জন্য 'লজ্জাজনক' নয়: খাওয়াজা
ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল ১৮৭৭ সালে শুরু হওয়া টেস্ট ক্রিকেটের ২৬২৯ তম টেস্ট। ১৪৯ বছরের এই যাত্রায় টেস্ট ক্রিকেট তার সবচেয়ে বড় 'অঘটন' প্রত্যক্ষ করলো কিনা, সেই আলোচনা চলছে বিশ্ব গণমাধ্যমে। ২৩ বছর ধরে বাংলাদেশকে নিজেদের মাটিতে আমন্ত্রণ না জানানো অজিদের দাম্ভিকতায়ও বেশ বড় আঘাত হয়ে এসেছে টাইগারদের এই জয়। অনেকের মতে, অজিদের ইতিহাসের লজ্জাজনক অধ্যায়। তবে, এই হারকে লজ্জাজনক বলতে নারাজ সাবেক অজি ওপেনার উসমান খাওয়াজা। এই ঘটনাকে 'লজ্জা' শব্দের সাথে এঁটে দিয়ে বাংলাদেশকে অসম্মান করা হচ্ছে বলেও মত তার।