ওপেনার হিসেবে বেশ অভিজ্ঞ খাওয়াজা। ফ্র্যাঞ্চাইজি লিগে খুব বেশি দেখা না গেলেও উপমহাদেশের মাটিতে তার পারফরম্যান্স বরাবরই দারুণ। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় পিন্ডিজ। পিন্ডিজ এবারের পিএসএলকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে।
দলটিতে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে ভারসাম্য রয়েছে বেশ। দলটির নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান, তার সঙ্গে উইকেটকিপার-ব্যাটার হিসেবে রয়েছেন স্যাম বিলিংস। ব্যাটিং লাইনআপে আরও আছেন কামরান গুলাম, ইয়াসির খান ও আবদুল্লাহ ফজল।
অলরাউন্ড হিসেবে রয়েছেন ড্যারিল মিচেল, আমাদ বাট ও মোহাম্মদ আমির খান। বোলিং আক্রমণে আছেন নাসিম শাহ, মোহাম্মদ আমির, জামান খান ও আসিফ আফ্রিদি। দলে বিদেশি শক্তি হিসেবে যুক্ত হয়েছেন লরি ইভান্স ও বাংলাদেশের লেগস্পিনার রিশাদ, যা স্কোয়াডকে দিয়েছে বাড়তি বৈচিত্র্য।
পিএসএলে এক ঝাঁক অজি ক্রিকেটারের মধ্যে ইসলামাবাদ ইউনাইটেডে খেলবেন ম্যাক্স ব্রায়ান্ট। পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন অ্যারন হার্ডি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলে রয়েছেন স্যাম হারপার ও বেন ম্যাকডারমট। অন্যদিকে কিংসম্যান দলে দেখা যাবে মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল এবং রাইলি মেরেডিথকে।
মুলতান সুলতান্স দলে অস্ট্রেলিয়ান উপস্থিতি সবচেয়ে বেশি। এই দলে খেলবেন জশ ফিলিপ, ল্যাচলান শ, পিটার সিডল, স্টিভেন স্মিথ ও অ্যাস্টন টার্নার। করাচি কিংসে আছেন ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা। তবে স্পেন্সার জনসন ও জেক ফ্রেজার ম্যাকগার্ক এবারের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।