কথা রাখলেন হার্দিক
মাঠের ক্রিকেটকে জীবন্ত করে রাখতে সবচেয়ে বেশি অবদান থাকেন গ্রাউন্ড স্টাফদের। অনেক সময় বৃষ্টিতে খেলা বন্ধ হলে তাদের কার্যক্রম চোখে পড়ে দর্শকদের। না হলে বেশিরভাগ সময়ই তারা থাকেন আড়ালে।
মাঠের ক্রিকেটকে জীবন্ত করে রাখতে সবচেয়ে বেশি অবদান থাকেন গ্রাউন্ড স্টাফদের। অনেক সময় বৃষ্টিতে খেলা বন্ধ হলে তাদের কার্যক্রম চোখে পড়ে দর্শকদের। না হলে বেশিরভাগ সময়ই তারা থাকেন আড়ালে।
দীর্ঘ ১১ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে গত আসরেই দলটির সঙ্গে পাট চুকিয়ে দিয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে দলটির সঙ্গেই আছেন তিনি নতুন ভূমিকায়। তিনি কাজ করছেন দলটির পাওয়ার হিটিং কোচ হিসেবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে মাত্র ৬ রানে হেরে শিরোপা হাতছাড়া হয় পাঞ্জাব কিংসের। সেই হারের হতাশা এখনো ভুলতে পারেননি দলটির মারকুটে ব্যাটার শশাঙ্ক সিং। তবে এই ব্যাটার আত্মবিশ্বাসী, এবার আবারও ফাইনালে উঠবে তার দল এবং শিরোপাও জিতবে।
আইপিএলের গত কয়েক আসর ধরেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আলোচনা তুঙ্গে। সমালোচনার মধ্যেও এবারের আইপিএলেও থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। কদিন আগেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপরও এমন নিয়ম নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল।
কদিন আগেই ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য হ্যাম্পশায়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্যারিবিয়ান পেসার জেইডেন সিলস। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর অংশেই সিলসের খেলার কথা থাকলেও সেই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার। জাতীয় দলের পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সিলসের কাউন্টিতে যাওয়া আটকে দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
ইমরান খানের ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের নানান দেশের ১৪ সাবেক অধিনায়ক। পাকিস্তানের ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদিরাও কারাবন্দী ইমরানের সুচিকিৎসা চেয়েছেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের মুক্তির দাবি তুলেছেন লুক ব্রাউনও। ‘ফ্রি ইমরান খান’ লেখা টি-শার্ট পড়া ঘরোয়া ক্রিকেটারকে অবশ্য মাঠে প্রবেশ করতে দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের ব্যর্থতার অন্যতম কারণ ধরা হয় মিডল অর্ডারের ব্যর্থতাকে। তবে মিডল অর্ডার নিয়ে সমালোচনায় মোটেই বিচলিত নন দলটির প্রধান কোচ আশিষ নেহরা। এই ব্যর্থতার পরেও তার দল এলিমিনেটরে জায়গা করে নিয়েছিল।
টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়ম মেনে প্রত্যাশিতভাবেই সাদা বল দিয়ে শুরু হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম। তবে ম্যাচের সময় যত বেড়েছে বলের রঙ তত বদলে গেছে। একটা সময় সাদা বল গোলাপি রঙ ধারণ করে। এমন অদ্ভুত কাণ্ডে অবাক হয়েছেন মার্নাস ল্যাবুশেন। হায়দরাবাদ কিংসম্যানের অধিনায়ক, বলের এমন রঙ বদলের কারণ খুঁজে পাচ্ছেন না।
জাতীয় দলের বাইরে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে প্যাট কামিন্স, ট্রাভিস হেডদের ব্যাপক চাহিদা। আইপিএলে নিয়মিত খেললেও অস্ট্রেলিয়ার জার্সিতে ব্যস্ত থাকায় বাকি লিগগুলোতে খুব বেশি খেলা হয়ে ওঠে না তাদের। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে আবারও ফ্র্যাঞ্চাইজি লিগকে না করতে হয়েছে কামিন্স-হেডদের। আগষ্টে দ্য হান্ড্রেডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে মোটা অঙ্কের টাকা কামানোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে সবসময় জাতীয় দলের হয়ে খেলবেন, এমনটা সারাজীবন চলবে বলে মনে করেন না কামিন্স।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা রাঙাতে পারেননি পারভেজ হোসেন ইমন। দেশের বাইরে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচে আউট হয়েছেন দ্রুতই। যদিও দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর হাসিবুল্লাহর সঙ্গে জুটি গড়েন পারভেজ ইমন। পাশাপাশি নিজের সহজাত খেলার বাইরে গিয়ে চাপ সামলে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন বাঁহাতি এই ব্যাটার। অভিষেকটা সুখকর না হলেও ‘দলের জন্য খেলায়’ বাংলাদেশি ব্যাটারকে ধন্যবাদ দিয়েছেন সামিন রানা।
এক ম্যাচে দুই দলের খেলা, অথচ ম্যাচ রেফারির কাছে একাদশ জমা পড়ল চারটি। ব্যতিক্রমী এই ঘটনা দিয়েই শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম। টসের সময় দুই দলের অধিনায়কের একটি করে একাদশ জমা দেবার কথা থাকলেও শাহীন শাহ আফ্রিদি ও মার্নাশ লাবুশেন দিয়েছেন চারটি একাদশ। শিশিরের বাড়তি সুবিধা এড়াতে প্রতি দলকে দুইটি একাদশ জমা দেওয়ার নিয়ম করে দিয়েছে পিএসএল। লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের দুই অধিনায়ক সেই নিয়মই অনুসরণ করেছেন।
বয়স মাত্র ত্রিশ— তবে টি-টোয়েন্টির অভিজ্ঞতায় টইটুম্বুর মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে এখনো পর্যন্ত শিকার চারশর বেশি উইকেট। নিয়মিত আইপিএল খেলা বাঁহাতি পেসার এবার খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে আলোও ছড়িয়েছেন তিনি। মুস্তাফিজের বোলিংয়ের গতির বৈচিত্র্য, স্লোয়ার, কাটার, টেম্পারমেন্ট ও গেইম অ্যাওয়ারনেস মনে ধরেছে রমিজ রাজার। পাকিস্তানের সাবেক ক্রিকেটারের চাওয়া, দেশের তরুণরা মুস্তাফিজের কাছ থেকে শিখুক।