মেহরব-সাকলাইনদের নৈপুণ্যে এইচপির বড় জয়
মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের কোন ব্যাটারই। তবুও বাংলাদেশ পেয়েছে বড় জয়। ব্যাটিংয়ে আব্দুল গাফফার সাকলাইনের তিনটি ছক্কা আর অধিনায়ক এস এম মেহরবের দায়িত্বশীল ইনিংসে ভর করে বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং এক সংগ্রহের দেখা। দুজনের ৫২ রানের জুটি বাঁচায় ঘরের মাঠে বাংলাদেশের মান। ২০ ওভারে বাংলাদেশ করে ১৫৮ রান। জবাবে ৬৯ রানে অল আউট হয় মালয়েশিয়া। এইচপি জিতে ৮৯ রানে।