নাহিদের মতো ‘দেশের সম্পদের’ টেক কেয়ার করা মিরাজদের দায়িত্ব
বৈশাখের গরম ক্রমশই তীব্র হয়ে উঠছে। সকাল বেলায় ম্যাচ শুরু হওয়ায় পেসারদের জন্য কাজটা আরও বেশি কঠিন হয়ে উঠেছে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সকালে বোলিং করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই কোটার দশ ওভার শেষ করেছেন নাহিদ রানা। এত গরমের মাঝেও ডানহাতি পেসারকে টানা তিন ম্যাচ খেলাবে কিনা শেষ ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হবে! সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এমন প্রশ্ন ছিল অবধারিতভাবেই।