‘ফখর-সাইম একসঙ্গে খেললে ওয়ানডেতে পাকিস্তান ৪০০ করবে’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেই ফখর জামান। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলেও দেখা যায়নি টপ অর্ডার এই ব্যাটারকে। আসন্ন সিরিজগুলোতে তারুণ্যে ভরা পাকিস্তান দলে তিনি জায়গা পাবেন কিনা সেটা নিয়েও আছে সংশয়। যদিও ফখরকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান দেশটির সাবেক অধিনায়ক ইউনিস খান।