অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ
দীর্ঘদিন তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। সেই পথে এক ধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন তিনি।
দীর্ঘদিন তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। সেই পথে এক ধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন তিনি।
বরিশালের বিপক্ষে ৩১ রানের জয় দিয়ে এনসিএল টি-টোয়েন্টি শুরু করেছে ঢাকা মেট্রো। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় মেট্রো। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১ রানেই থামে বরিশাল।
এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেট বিভাগের ওপেনার জিশান আলম। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৫২ বলেই তুলে নিয়েছেন আসরের এবং নিজের প্রথম সেঞ্চুরি। তবে তার সেঞ্চুরির ম্যাচটিও জিততে পারেনি সিলেট। আরিফুল ইসলামের ৯৪ রানের ইনিংসে বিশ ওভারে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ঢাকা বিভাগ। ম্যাচটি তারা জিতে নেয় ছয় উইকেটে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটানা ১১টি ম্যাচ জিতলেও সাম্প্রতিক সময়ে টানা দুই হারে সিরিজ হেরে গেল বাংলাদেশ। বাংলাদেশ সিরিজ হারলেও আগামীতে তাদের ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন কার্টলি অ্যামব্রোস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানার পারফম্যান্সে মুগ্ধ হয়েছেন কার্টলি অ্যামব্রোস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহায়তা পেলে নাহিদ আরও অনেক দূরে যাবেন বলেই বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই পেসারের।
অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরেই গেল বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর বোলারদের দায় দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনশ পার হতে না পেরেও ব্যাটারদের পক্ষে সাফাই গেয়েছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য তেমন কিছু হলো না। ম্যাচ হারের পর এবার ব্যাটারদেরই দোষ দিলেন মিরাজ। পাশাপাশি বোলারদেরও প্রশংসা করলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে দেখা যাবে লিটন দাসকে। এ ছাড়া টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রিপন মন্ডল।
প্রথম ম্যাচে জিতে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টানা হারের গেরো খুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের বিপক্ষে লম্বা সময় ধরে সিরিজ জয়ও নেই তাদের। সেই ২০১৪ সালের পর থেকে যেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততেই ভুলে গিয়েছিল তারা। অবশেষে এক দশক পর সেই আক্ষেপ ঘুচেছে শাই হোপদের। সিরিজ জেতার শুরুর কাজটা করে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। বিশেষ করে জেইডেন সিলসের দারুণ বোলিংয়ে রানপ্রসবা উইকেটেও মাত্র ২২৭ রানে আটকে যান মেহেদী হাসান মিরাজরা। ম্যাচ ও সিরিজ জিততে ব্যাটারদের খুব বেশি কিছু করতে হতো না।
দুবাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় পুরো দেশের মতো প্রাইম ব্যাংক পিএলসিও আনন্দিত, গর্বিত। এই অর্জনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সকল ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের অবদান এবং দর্শক এবং গণমাধ্যমের ভূমিকা ছিলো দারুণ গুরুত্বপূর্ণ।
দুর্নীতি বা ফিক্সিংয়ের দায়ে ক্রিকেটার নিষিদ্ধ হওয়ার ঘটনা বর্তমান প্রেক্ষাপটে প্রায় নিয়মিতই। তবে কোচ নিষিদ্ধ হওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। এবার এমনটাই ঘটেছে আবুধাবি টি-টেনে।
সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আইসিসির আচরণবিধির ধারা-১ লঙ্ঘনের দায়ে আলজারি জোসেফকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারকে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানের তারকাদের মিলনমেলাটা সবসময়ই ছিল। অন্যান্য বছরের মতো বিপিএলের আগামী মৌসুমেও বিভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটারদের। তবে সবশেষ কয়েক বছরে পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কায় থাকতে হয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের। দল পেলেও সবাইকে অনাপত্তি পত্র দিতে টালবাহানা করেছে পিসিবি।