ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে গ্রেপ্তার সাকিবের লঙ্কা টি-টেন দলের মালিক
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে লঙ্কা টি-টেন সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠাকুরকে। বৃহস্পতিবার হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল গলের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হয়ে যায়। এদিনই পাল্লেকেলেতে গ্রেপ্তার হয়েছেন গল ফ্র্যাঞ্চাইজিটির মালিক।