পিএসএলের দ্বাদশ আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন পাকিস্তান সুপার লিগের দ্বাদশ আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ১৮ মার্চ শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ২ মে পর্যন্ত। এবারের আসরেও অংশ নেবে আটটি ফ্র্যাঞ্চাইজি।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন পাকিস্তান সুপার লিগের দ্বাদশ আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ১৮ মার্চ শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ২ মে পর্যন্ত। এবারের আসরেও অংশ নেবে আটটি ফ্র্যাঞ্চাইজি।
সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ-টোয়েন্টির নিলামে দল পাননি বাংলাদেশের পেসার নাহিদ রানা। গতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনায় আসা এই পেসারকে নিয়ে প্রত্যাশা থাকলেও নিলাম শেষে অবিক্রীতই থাকতে হয়েছে তাকে। এবারের নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন নাহিদ। এসএ-টুয়েন্টির চার আসর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলেননি।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের জন্য ছয় সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাত্র একজন। সবচেয়ে বড় চমক, তালিকায় জায়গা পেয়েছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হকও।
ভারতের প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকারের অধ্যায় শেষ হয়েছে। বিদায়ের পর সাবেক সতীর্থকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন গৌতম গম্ভীর। আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সময়ে দলের অর্জনগুলোর কথা তুলে ধরে তার অবদানের প্রশংসা করেছেন ভারতের প্রধান কোচ।
অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের মিশন শুরু করেছিলেন জেইক ওয়েদারাল্ড। তবে শেফিল্ড শিল্ডের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই চোটের কারণে থামতে হলো বাঁহাতি এই ওপেনারকে। ফিল্ডিংয়ের সময় বিজ্ঞাপনের হোর্ডিংয়ে মাথায় আঘাত পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
খেলোয়াড় হিসেবে জাতীয় দলের জার্সি তুলে রেখেছিলেন পাঁচ বছর আগে। এবার নতুন পরিচয়ে আবারও নিউ জিল্যান্ডের ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজে ওয়াটলিং। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
আফগানিস্তানের স্পিনারদের সামলানোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গরম। দিনের বেলা খেলা হওয়ায় গরমটা বেশ ভালোভাবেই টের পাবেন ক্রিকেটাররা। তাদের মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বেন এশিয়ান গেমস খেলে দলের সঙ্গে যোগ দেওয়া লিটন দাসরা। যদিও ফিল সিমন্সের বিশ্বাস, ক্রিকেটাররা আবুধাবির গরম মানিয়ে নেবেন।
ইমরুল কায়েস আশা দেখালেও তাকে সঙ্গ দিতে পারেননি বাকিরা। মাঝের ওভারগুলোতে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। হাফ সেঞ্চুরির আগে ফেরেন ইমরুল নিজেও। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৫ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে হারতে হয়েছে ৩৭ রানে।
সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিভিন্ন লিগকে 'গ্রে এরিয়া' উল্লেখ্য করে সতর্ক করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। তিনি মনে করেন এসব লিগ নিয়ে স্বচ্ছতা না থাকলে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।
‘২০২৭ বিশ্বকাপই শেষ’— ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে এমন ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। অর্থাৎ সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে হতে যাওয়া বিশ্বকাপ শেষে ডানহাতি ব্যাটারকে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না। তবে মন্টি পানেসার মনে করেন, ২০২৭ বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথেই অবসর নেবেন না কোহলি। ভারতীয় গ্রেটের খেলার প্রতি একাগ্রতা ও পারফরম্যান্স দেখেই এমন মন্তব্য করেছেন তিনি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছিল। এই বিষয়টি নিশ্চিত করেছে আহমেদাবাদ পুলিশ। ৭ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে সাইবার ইউনিটের একটি দল অনুসন্ধানে গিয়েছিল। তারা মেইলটি কোথা থেকে পাঠানো হয়েছিল এবং এর রাউটিং কীভাবে হয়েছে এই বিষয়ে তদন্ত করেছে।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নিজেদের সেরাটা দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো হলেও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ১৭১ রানেই থেমে যায় তারা। পরে ৩২ বল হাতে রেখে আট উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করে জয়ে বড় অবদান রাখেন শ্রেয়াস আইয়ার।