পাকিস্তান ছিটকে পড়ায় ক্ষুব্ধ জেলবন্দী ইমরান
চ্যাম্পিয়ন্স ট্রফি যেন শুরুর আগেই শেষ পাকিস্তানের। ২৯ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ছয় দিনেই বিদায় নিয়েছে পাকিস্তান। এমন হারে হতাশ দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানও।
চ্যাম্পিয়ন্স ট্রফি যেন শুরুর আগেই শেষ পাকিস্তানের। ২৯ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ছয় দিনেই বিদায় নিয়েছে পাকিস্তান। এমন হারে হতাশ দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের আগে কোচিং প্যানেলে বড় পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটালস। এবার কোচিং স্টাফে আরও একজন নতুন সদস্য যোগ করেছে দিল্লি। ম্যাথু মটকে সহকারী কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
জাকের আলী ব্যাটিংয়ে এসে নিজের খেলা প্রথম বলেই আলতো করে খোঁচা দিয়েছিলেন। অক্ষর প্যাটেলের অফ স্টাম্পের একটু বাইরের লেংথ ডেলিভারি জাকেরের ব্যাটের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে থাকা রোহিত শর্মার হাতে। সহজ ক্যাচ হলেও সেটা লুফে নিতে পারেননি ভারতের অধিনায়ক। ক্যাচ ছেড়ে হতাশায় মাটিতে চাপড় মারেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার হ্যাটট্রিকের সুযোগ পেয়েও সেটা করতে না পারায় অক্ষরের মাথায় হাত। অক্ষরকে হ্যাটট্রিক বঞ্চিত করার মাশুল হিসেবে বাঁহাতি স্পিনারকে ডিনার করানোর কথা জানান রোহিত। কিন্তু ৪-৫ দিন পেরিয়ে গেলেও এখনো অক্ষরকে ডিনার করাননি রোহিত।
ভারতকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে এই টুর্নামেন্ট শুরুর পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও হেরেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছিল অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচকে। যদিও বৃষ্টির কারণে এই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এমনকি একটি বলও মাঠে গড়ায়নি, হয়নি টসও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলার স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। তবে নিয়ম রক্ষার ম্যাচে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলার পরই দেশে ফিরবে নাজমুল হোসেন শান্ত'র দল। এরপর বাংলাদেশ তাদের পরবর্তী বিদেশ সফরে মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের দল।
বর্তমান সময়ে বাংলাদেশ দলের পেস সেনসেশন নাহিদ রানার যাত্রা শুরু হয়েছিল আবাহনী লিমিটেডের হাত ধরেই। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরেও আবাহনীর হয়ে খেলবেন দ্রুতগতির এই পেসার। এবার তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। দুই দলই টানা দুই ম্যাচ হেরে বসেছে, ফলে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। যদিও এই গ্রুপের এখনও রয়েছে ২টি ম্যাচ। যেখানে লড়বে ভারত-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই ব্যটিং ব্যর্থতা উপহার দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে ভর করে ২২৮ রান করেছিল বাংলাদেশ। তবে বড় হার থেকে রক্ষা পাওয়া হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিয়েই আইসিসির কোনো গ্লোবাল টুর্নামেন্টে প্রথমবারের মতো খেললেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হেরে গেলেও প্রশংসা পাচ্ছে তার পারফরম্যান্স। তার দারুণ গতির প্রশংসা করেছেন ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র।
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে যুক্ত হলো নতুন শঙ্কা। ইনজুরির কারণে চলমান এই আসর থেকে ছিটকে গেছেন ব্রাইডন কার্স। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার রেহান আহমেদকে।