কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান মোহাম্মদ আমির। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএল খেলতে চান এই পেসার।
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। এই ম্যাচটিই হতে পারে 'অধিনায়ক' হিসেবে রোহিত শর্মার শেষ ম্যাচ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য নতুন অধিনায়ক খোঁজার পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই। নানান সমালোচনার পর গৌতম গম্ভীর, রোহিত শর্মারা এর জবাব দিয়েছেন স্বপক্ষে থেকেই। যদিও ভারতের পেসার মোহাম্মদ শামি উল্লেখ করেছেন, বাড়তি সুবিধা পাচ্ছেন তারা। এদিকে দলটির ব্যাটিং কোচ সিতানশু কোটাক মনে করেন, ভারত টানা ম্যাচ জিতছে বলেই এমনটা দাবি করছে মানুষ।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারত ফাইনালে ওঠায় সেই ম্যাচও হবে একই স্টেডিয়ামে। ফলে ভারত যে বাড়তি সুবিধা পেতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। দুবাইয়ের উইকেটে একটু বাড়তি সুবিধা পান স্পিনাররা।
মিজানুর রহমান ও মাহফিজুল ইসলামের রেকর্ড জুটিতে ভর করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। এই ম্যাচে ব্রাদার্সের এই দুই ব্যাটার এমন কিছুই করেছেন যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই বিরল। শাইনপুকুরের দেয়া ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় ব্রাদার্স।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচে রান বন্যা হয়েছে। দুই ইনিংস মিলিয়ে ৬৪০ রান হয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান তোলে ধানমন্ডি। মূলত ইয়াসির আলী চৌধুরির ১২১ বলে খেলা ১৪৩ রানের ইনিংসে এই বিশাল পুঁজি পায় ধানমন্ডি।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। এই বৈশ্বিক আসরে ব্যর্থতার ফলে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। এখন চারিদিকে জল্পনা কল্পনা ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হচ্ছেন?
বিজয় না পারলেও গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের ভিতটা গড়ে দেন সাদিকুর রহমান ও তোফায়েল আহমেদ। হাফ সেঞ্চুরির পর তোফায়েল ফিরলেও সেঞ্চুরির পথেই ছুঁটছিলেন সাদিকুর। তবে রুয়েল মিয়ার স্লোয়ার ডেলিভারিতে ইন সাইড এজ হয়ে আক্ষেপ নিয়ে ফিরেছেন ৮৯ রানের ইনিংস খেলা এই ব্যাটার। সাদিকুরের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স জয় পেয়েছে ৪ উইকেটে। হাফ সেঞ্চুরির পাশাপাশি ২ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তোফায়েল।
শেষের পথে চ্যাম্পিয়ন্স ট্রফি। গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে আরও আগেই। সেমি ফাইনাল থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান ম্যাট হেনরি। সেই চোটের কারণে ফাইনালে ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই পেসারকে নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে কিউইরা।
ডিপিএলের প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন পারভেজ হোসেন ইমন। অগ্রণী ব্যাংকের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা বাঁহাতি ওপেনার গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছেন সেঞ্চুরি। পারভেজ ইমনের ১২৪ বলে ১২৬ রানের ইনিংসে বড় পুঁজির ভিত পায় আবহনী লিমিটেড। তরুণ ওপেনারের সঙ্গে ১৭১ রানের জুটি গড়ার পাশাপাশি নিজেও ৭২ রান করেছেন মোহাম্মদ মিঠুন। তাদের দুজনের ব্যাটেই ৬ উইকেটে ৩২৩ রান তোলে আবাহনী।
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংককে ৩ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ৩০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয় পেয়েছে সাব্বির রহমানের দল। তবে তাদের জয়টা খুব একটা সহজ ছিল না। দলটি যখন সপ্তম উইকেট হারিয়ে ফেলে তখনও তারা পিছিয়ে ৮৬ রানে।