টেস্টের মাঝেই বুমরাহকে ছেড়ে দিল ভারত
পিঠের পুরোনো চোট থেকে সুরক্ষা ও ভবিষ্যতের ভাবনা মাথায় ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে জসপ্রিত বুমরাহকে খেলাচ্ছে না ভারত। একাদশে না থাকলেও দলের সঙ্গে ছিলেন ডানহাতি এই পেসার। তবে ওভাল টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহকে ছেড়ে দিয়েছে সফরকারীরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।