প্রথমবারের মতো সিপিএলে নাম লেখালেন রিজওয়ান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।
প্রধান নির্বাচকের পদে অজিত আগারকারের মেয়াদ বাড়িয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগারকারের চুক্তি নবায়নের বিষয়টি অবশ্য প্রায় নিশ্চিত ছিল। এবার তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো।
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ রানের দারুণ জয় তুলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ১ ওভারে ২ রান দিয়ে এক উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৭ রান করে অ্যান্টিগা। জবাবে খেলতে নেমে ১৫৯ রানে থেমেছে ত্রিনবাগোর ইনিংস।
দুই যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুব আনাম। নানা ভূমিকায় লম্বা সময় দেশের ক্রিকেট নিয়ে কাজ করার পর বিসিবি থেকে সরে যাচ্ছেন তিনি। বিসিবির আগামী নির্বাচনে অংশ নিতে অনাগ্রহী মাহবুব আনাম। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূত্র।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকার জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয়েছে প্রেনেলান সুব্রায়েনের। অভিষেকেই ম্যাচেই বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে। ম্যাচ শেষে ডানহাতি অফ স্পিনারের অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালসরা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
কেয়ার্নসে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অশালীন ভাষা ব্যবহার করে শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাকে এই অভিযোগে তিরস্কার করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে তাকে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফর করবে ইংল্যান্ড। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে আইসিসির টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবেন হ্যারি ব্রুক, জস বাটলাররা।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। দীর্ঘ ১৪ বছর পাড়ি দিলেও বৈশ্বিক পরিমণ্ডলে এখনও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। এর জন্য টুর্নামেন্টের আয়োজকদের দুষছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
মঙ্গলবার ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল দেখতে হাজির হয়েছিলেন মুশফিকুর রহিম। আগেরদিনই সেখানে যাওয়ার কথা ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের। তবে বিসিবির শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামে থাকায় সেদিন তিনি সেখানে যেতে পারেননি। এ দিন প্রায় আড়াই ঘণ্টা ক্রিকেটারদের সঙ্গে তিনি।
বিনা উইকেটে ৫০ রান থেকে ৯৪ রানে অল আউট। শারমিন সুলতানা ও ইশমা তানজিমের ব্যাটে ভালো শুরু পেলেও আচমকা ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ নারী লাল দল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। আফ্রিদি, আদিব ও জাহিনদের দুর্দান্ত বোলিংয়ে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৯৪ রানে অল আউট হয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। লাল দলকে ৮৭ রানে হারিয়ে চমক দেখিয়েছে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন কেশভ মহারাজ। সাউথ আফ্রিকার বাঁহাতি এই স্পিনার আবারও উঠে এসেছেন আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে। সদ্য প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী এই স্পিনার দুই ধাপ এগিয়ে প্রথম স্থানে ফিরেছেন।
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে বাংলাদেশে খেলতে আসছে তারা। আগেই জানা গেছে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল।