অস্ট্রেলিয়ার হতাশার দিনে গলে বৃষ্টির জয়
দ্বিতীয় দিনের শেষ বিকেলেই ওশাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। তিন উইকেটে ৪৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা শ্রীলঙ্কাকে তৃতীয় দিনের সকালে দ্রুতই গুটিয়ে দেয়ার স্বপ্ন বিভোর ছিল সফরকারীরা। কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে সেই পথে খুব ভালোভাবেই ছিলেন স্টিভ স্মিথরা।