ডিপিএল দেখতে মিরপুরে হাজির নতুন ফিল্ডিং কোচ প্যামেন্ট
বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই কাজ শুরু করবেন এই কিউই কোচ। এই উপলক্ষে আজ বাংলাদেশে এসেছেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই কাজ শুরু করবেন এই কিউই কোচ। এই উপলক্ষে আজ বাংলাদেশে এসেছেন তিনি।
এবারের আইপিএলে দারুণ ফর্মে রয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের বিপক্ষেও সেই ফর্ম ধরে রেখেছে দলটি। হার দিয়ে আসর শুরু করলেও এরপর টানা চতুর্থ জয় তুলে নিয়েছে শুভমান গিলের দল। তারা রাজস্থানকে হারিয়েছে ৫৮ রানের ব্যবধানে। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ রান সংগ্রহ করে গুজরাট।
বুধবার অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেখানেই ক্রিকেটারদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। হেনরি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। গত মৌসুমে বল হাতে দারুণ ফর্মে ছিলেন হেনরি। ৫ টেস্টে ২০.০৮ গড়ে ২৫ উইকেট নেন তিনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২১ চক্রে সাত ম্যাচের ছয়টিতে হেরেছিল বাংলাদেশ। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ড্রয়ে পয়েন্ট তালিকার নয়ে থেকে শেষ করেছিলেন মুমিনুল হকরা। পরের চক্রেও পারফরম্যান্সে ছিল না উন্নতির ছাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় ছাড়া বলার মতো কিছুই করে দেখাতে পারেনি তারা। ১২ টেস্টে এক জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছিল ১০ ম্যাচে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বিরতি দেয়া হয়েছে লিটন দাসকে। তার জায়গায় জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন না থাকায় মিডল অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে উইকেটের পেছনেও দায়িত্ব পালন করতে হবে তাকে।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচের আগে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে এসেছিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। সবাই অনুশীলনে এলেও একাডেমি মাঠে দেখা গেছে কেবলমাত্র ৩-৪জন ক্রিকেটারকে। বাকিদের সবাই জিমে সময় পার করছিলেন। সকাল নাগাদ অনুশীলনে এলেও মাঠের কার্যক্রম না দেখা যাওয়ায় পরবর্তীতে গুঞ্জন তৈরি হয় অনুশীলন বর্জনের।
ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে হেরেছিলেন সাব্বির রহমানরা। তবে পরের ম্যাচে প্রাইম ক্রিকেট ক্লাবের বিপক্ষে চমক দেখায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। আলাউদ্দিন বাবুর ৭ ছক্কা ও ৫ চারে ৩২ বলে অপরাজিত ৭৮ রানের অবিশ্বাস্য ইনিংস জয় পায় তারা। পরের চার ম্যাচে অবশ্য জিততে পারেনি পারটেক্স। জয়ের খরা কাটে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। এক উইকেটের জয় পাওয়ার পরের দুই ম্যাচেই সুবিধা করতে পারেননি তারা।
মাহিদুল ইসলাম অঙ্কনের হাফ সেঞ্চুরি এবং মুশফিকুর রহিমের ঝড়ো ইনিংসে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭৪ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অগ্রণীর হয়ে অমিত হাসান সেঞ্চুরি করলেও শেষপর্যন্ত ইবাদত হোসেন-মেহেদী হাসান মিরাজদের সামনে জিততে পারেনি দলটি। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল মোহামেডান। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী।
নিহাদ উজ জামানের লেংথে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন রহিম আহমেদ। তবে বলের লাইনেই যেতে পারলেন না ডানহাতি এই ব্যাটার। টিভি রিপ্লেতে অবশ্য দেখা যায় রহিম বলের লাইনে যাওয়ার প্রচেষ্টাও করেননি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের যখন ৮৯ বরে ৩৬ রান প্রয়োজন তখন এমন অদ্ভুতুড়ে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন রহিম।
বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছে কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও পেসার বেন সিয়ার্স। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তারা।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৮ রানের জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। এমন ম্যাচেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া তাকে। আইপিএলের আচরণবিধি ভঙ্গের কারণে এই শাস্তি দেয়া হয়েছে তাকে।
কদিন আগেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। মাঠে দুবার হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেয়া হয় বাংলাদেশের ওপেনারকে। এবার গরমের কারণে অসুস্থ হয়েছেন আম্পায়ার গাজী সোহেল।.