নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ৪ নতুন ক্রিকেটার, নেই উইলিয়ামসন-কনওয়েরা
২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। প্রথমবারের মতো বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ডাক পেয়েছেন চার ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন মিচেল হেই ও অলরাউন্ডার মুহাম্মাদ আব্বাস। সেই সঙ্গে পেসার জ্যাক ফক্স ও লেগ স্পিনার আদি অশোক সুযোগ পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে।