চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানকেই এগিয়ে রাখছেন মুরালিধরন
চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তাহখানেক বাকি। এরই মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়ে গেছে। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রায় সবাই নিজেদের পছন্দের দল নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা জানাচ্ছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।