টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগোলেন তানজিদ
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮ নম্বরে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮ নম্বরে।
টেস্টে বাজবল প্রবর্তন করে তুমুল আলোচনা ফেলে দিয়েছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম ও বেন স্টোকস জুটি। তবে তাদের সাফল্য বেশিদিন টেকেনি। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতেও ব্যর্থ হয়েছে ইংলিশরা। এমন সময় অনেকেই বাজবলের পুনরুত্থানের অপেক্ষায় আছেন।
আইপিএলের চলতি মৌসুমে ব্যাট হাতে বারবারই ব্যর্থ হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে শেষ ছয় ওভারের একটু আগে ব্যাট করতে নামেন তিনি। সেই সময় দলের রান রেট ছিল দশের কাছাকাছি। যদিও পরিস্থিতির সঙ্গে এই ম্যাচেও পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তিনি। তার সমালোচনা করেছেন সঞ্জয় বাঙ্গার।
আইপিএলের এবারের আসর একেবারেই শেষদিকে চলে এসেছে। শেষদিকে একাধিক ম্যাচে বৃষ্টির হানা ভীষণভাবে প্রভাব ফেলছে টুর্নামেন্টের ওপর। এই পরিস্থিতিতে আসরের এই পর্যায়ে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, লিগের শেষ ৯টি ম্যাচে বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটলে অতিরিক্ত দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করা যাবে।
ঘরের মাঠে নতুন টেস্ট মৌসুম শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড। ২২ মে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র চার দিনের টেস্ট খেলবে তারা। ম্যাচ শুরুর দুই দিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড দল। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরছেন অধিনায়ক বেন স্টোকস।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত পাকিস্তান দলে বেশ কিছু চমক রয়েছে। দলের অভিজ্ঞ তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদিকে এই সিরিজে রাখা হয়নি।
তুষার দেশপাণ্ড, যুধভীর সিংয়ের সঙ্গে চেন্নাই সুপার কিংসকে টেনে ধরার কাজটা করেছিলেন আকাশ মাধওয়াল। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও চেন্নাইকে টেনে তোলেন ডেওয়াল্ড ব্রেভিস, আয়ুশ মাহাত্র, শিভাম দুবেরা। তাদের সবার ব্যাটে ১৮৭ রানের পুঁজি পেলেও উইকেটে ব্যাটারদের জন্য বাড়তি সুবিধা থাকায় জয়ের যথেষ্ট ছিল না। দুইশর নিচে রান তাড়ায় বৈভব সূর্যবংশী, সাঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল ও ইয়াশভি জয়সাওয়ালের ব্যাটে ৬ উইকেটের জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে মাত্র ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে থেকে আইপিএলের চলতি আসর শেষ করলেন স্যামসনরা।
২০১৭ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজে গেলেও অস্ট্রেলিয়া সিরিজের জন্য ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল বাংলাদেশের অলরাউন্ডার। প্রায় ৮ বছর পর আবারও সুযোগ পেলেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ। লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা যখন দেশের বাইরে সিরিজ খেলায় ব্যস্ত তখন দেশের মাটিতে একের পর এক সিরিজ আয়োজনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিনের ম্যাচ শেষে চট্টগ্রামে প্রথম চারদিনের ম্যাচ খেলছে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ ইমার্জিং দল।
শেপো এনটুলির দ্বিতীয় বলেই লং অফের উপর দিয়ে চার মেরে ৯৭ রানে পৌঁছে গেলেন আশিকুর রহমান শিবলী। পরের বলে নিয়েছেন সিঙ্গেল। একই ওভারে আশিকুরকে স্ট্রাইক দিলেন শাহাদাত হোসেন দিপু। ৯৮ রানে অপরাজিত থাকা আশিকুরকে ফেরাতে ফাঁদে ফেলার চেষ্টা করলেন এনটুলি। তবে ডানহাতি স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ছক্কা মেরে ১৩৪ বলে তুলে নিলেন সেঞ্চুরি। একশ ছোঁয়ার পর ডানহাতি ওপেনার আউট হয়েছেন ১০৪ রানে। আশিকুরের এমন ব্যাটিংয়ের দিনে ১২১ বলে ৪২ রান করেছেন দিপু। তাদের ব্যাটেই প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৩ রান তুলেছে বাংলাদেশ ইমার্জিং দল।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে কলকাতা নাইট রাইডার্সের মাঠেই হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ফাইনাল। সূচি অনুযায়ী, কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনালের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত ও পাকিস্তানের সংঘাত শেষে শুরু আইপিএলের ফাইনালের ভেন্যু। ইডেন গার্ডেন্স নয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে চলতি আইপিএলের ফাইনাল।
প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগালেও অনভিজ্ঞতার কারণে বাংলাদেশের সঙ্গে পেরে উঠতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচে অবশ্য স্বাগতিকদের পথ দেখালেন মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাতের অধিনায়কের ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় এনে দিয়েছেন তিনি। অবিশ্বাস্য জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে আরও কঠিন সময় উপহার দিয়ে সিরিজ জিততে চায় স্বাগতিকরা।