বাংলাদেশের ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য আছে: মুশতাক
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচ হারল বাংলাদেশ । গতকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগাররা হেরেছে ৩৭ রানে। এমন হারের পরও মুশতাক আহমেদ জানালেন কামব্যাক করার সামর্থ্য বাংলাদেশ দলের রয়েছে।