ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে মিরাজের জ্বর

ত্রিদেশীয় সিরিজ
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলছে জিম্বাবুয়ের মাটিতে। সেই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। এই সিরিজের পরই ওয়ানডের নেতৃত্ব ছাড়েন মিরাজ। নতুন অধিনায়ক হন লিটন দাস। তার নেতৃত্বেই এবার ত্রিদেশীয় সিরিজে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মিরাজকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অধিনায়ক লিটন দাস টুর্নামেন্ট শুরুর আগে জানিয়েছেন এই অলরাউন্ডার জ্বরে ভুগছেন। তবে অধিনায়ক আশাবাদী দ্রুতই সেরে উঠবেন মিরাজ এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন।

মিরাজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'ম্যাচের বিষয়টি এখনও বলতে পারছি না, তবে যতটুকু আমি জানি ও একটু জ্বরে ভুগছে। তাই আমি আশা করি যে ও সুস্থ হয়ে উঠবে এবং খেলতে পারবে।'

এই সিরিজের দলে বড় চমক বিস্ময় স্পিনার আলিস আল ইসলাম। এবারই প্রথমবারের মতো ওয়ানডে খেলতে চলেছেন তিনি। এর আগে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে তার। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই স্পিনারকে নিয়েও কথা বলেছেন লিটন। তার মতে আলিসকে খেলানোর এখনই উপযুক্ত সময়।

লিটন যোগ করেন, 'আলিস সীমিত ওভারের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে যখন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা হয় বাংলাদেশে, সে নিজেকে প্রমাণ করেছে। তো আমার মনে হয় এটাই উপযুক্ত সময় তাকে দলের সাথে যুক্ত করার এবং দলের সাথে থেকে সে যদি এখান থেকে অনেক কিছু করতে পারে এবং বাংলাদেশ দলকে দিতে পারে, তাহলে বাংলাদেশ দলের জন্যই লাভজনক হবে।'

ব্যাটিং ইউনিট হিসেবে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে খুব একটা ভালো করতে পারছে না বাংলাদেশ। তবে লিটন বেশ ইতিবাচক। তিনি মনে করেন এই সিরিজে দায়িত্ব নেবেন দলের সবাই। তিনি যোগ করেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে, যেহেতু আপনি যে কথাটা বললেন যে আমরা এখানে ৫০ ওভারের খেলা খেলতে পারি নাই, এমনকি জিম্বাবুয়েতেও খেলতে পারি নাই। আমাদের দায়িত্ব থাকবে যারা ব্যাটিং করব আমরা ৬-৭ নম্বর পর্যন্ত, তারা যেন খেলাটা শেষ করে আসতে পারি।'

আরো পড়ুন: