জোড়া সেঞ্চুরির ম্যাচে পান্তকে তিরস্কার করল আইসিসি
হেডিংলি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙায় তাকে তিরস্কার করেছে আইসিসি। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।
হেডিংলি টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির মুখে পড়েছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভাঙায় তাকে তিরস্কার করেছে আইসিসি। পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্টও।
গল টেস্টে রীতিমতো ব্যর্থ হয়েছেন এনামুল হক বিজয়। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা যেখানে সেঞ্চুরি তুলে নিয়েছেন বিজয় আউট হয়েছেন ০ ও ৪ রান করে। ফলে দ্বিতীয় টেস্টের একাদশে এই ওপেনার জায়গা পাবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজকে ছাড়াই খেলেছে টাইগাররা। অসুস্থতার কারণে এই অফ স্পিন অলরাউন্ডার খেলতে পারেননি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই মিরাজ ফিরছেন। গল টেস্ট শেষে এমনটাই নিশ্চিত করেছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
গল টেস্টে ড্র করলেও কলম্বো টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করতে চায় শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন এমনটাই নিশ্চিত করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। কলম্বোতে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ তুলতে চান শ্রীলঙ্কার অধিনায়ক।
হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কেড়েছেন ঋষভ পান্ত ও লোকেশ রাহুল। একই টেস্টের দুই ইনিংসেই শতরান করে ইতিহাস গড়েছেন পান্ত। ভারতীয় ক্রিকেটে তিনিই প্রথম উইকেটরক্ষক যিনি এক টেস্টে দু’টি সেঞ্চুরি করলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে খেলা সাবেক বাঁহাতি স্পিনার দিলীপ দোশী আর নেই। লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। আশির দশকে জাতীয় দলে খেলা এই স্পিনারের মৃত্যুতে ভারতের ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ভাগ্যের সঙ্গে যেন অসম এক লড়াইয়ে নেমেছেন নুরুল হাসান সোহান। গত কয়েকবছর ধরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করলেও জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা মিলছে না তার। বারবারই নির্বাচকদের চোখ এড়িয়ে যাচ্ছে তাকে।
প্রথম ইনিংসে শোয়েব বশিরকে ছক্কা মেরে সেঞ্চুরি করেছিলেন ঋষভ পান্ত। দ্বিতীয় ইনিংসে সেই বশিরের বলেই সিঙ্গেল নিয়ে একশ ছুঁলেন। পান্ত সেঞ্চুরি পাওয়ার পর গ্যালারিতে দাঁড়িয়ে বারংবার ডিগবাজি উদযাপন করার পরামর্শ দিচ্ছিলেন সুনীল গাভাস্কার। ভারতের উইকেটকিপার ব্যাটার অবশ্য ডিগবাজি না দিয়ে ভিন্ন এক উদযাপন করলেন। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে ভারতের পাশাপাশি ক্রিকেটে ইতিহাসে জায়গা করে নিলেন বাঁহাতি এই ব্যাটার।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরখানেক পেরিয়ে গেলেও ক্রিকেটারদের প্রাইজমানি কোন অর্থ দিচ্ছিল না ওমান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া, দেশ ছাড়তে বাধ্য করাসহ নানারকম ঝামেলা শেষে কাশ্যাপ প্রজাপতি, ফায়াজ বাটদের প্রাইজমানি দিতে রাজী হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলে লম্বা সময়ের অপেক্ষা শেষে প্রাইজমানির টাকা পাচ্ছেন ওমানের ক্রিকেটাররা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার কাছে হারের ক্ষত এখনও দগদগে। সেই হতাশাজনক পরাজয়কে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই সিরিজের আগে ফাইনালের হারের স্মৃতি ভুলে সতীর্থদের এই সিরিজে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন ট্রাভিস হেড।
চতুর্থ দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে নাঈম হাসানই জানিয়েছিলেন, বাংলাদেশের জয়ের জন্য যাওয়ার সুযোগ রয়েছে। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে অবশ্য এমন কিছু একেবারেই ফুটে উঠেনি। পুরো বাংলাদেশ যেন সেদিন জয়ের চেষ্টাটাও করেনি। এমন অভিযোগ থাকলেও সেটা রীতিমতো উড়িয়ে দিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক নিশ্চিত করেছেন, ড্রেসিংরুমে থাকা কেউই ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলেন না।
শ্রীলঙ্কায় পৌঁছানোর পর প্রথম দিনের অনুশীলনেই আঙুলে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। সিরিজের দ্বিতীয় টেস্টের আগেও আঙুলে চোট পেলেন বাঁহাতি এই ব্যাটার। স্লিপ ক্যাচের অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। ফলে পর্যবেক্ষণে থাকতে হচ্ছে শান্তকে।