কলকাতার পরবর্তী প্রধান কোচ হওয়ার ইঙ্গিত দিলেন নায়ার
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে আর থাকছেন না চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর দায়িত্ব সামলানোর পর সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে আগামী আইপিএলের আগে নতুন কোচ খুঁজতে হচ্ছে কলকাতাকে।
নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপের আগে মিরপুরে ফিটনেস ক্যাম্প করেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। ফিটনেস ক্যাম্প শেষে গত ক’দিনে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন সদ্যই নিয়োগ পাওয়া জুলিয়ান রস উডের সঙ্গে। দ্বিপাক্ষিক সিরিজ ও টুর্নামেন্টকে সামনে রেখে ১৯ আগষ্ট সন্ধ্যায় সিলেটের বিমান ধরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নেদারল্যান্ডস সিরিজ খেলতে সিলেটে যাওয়ার আগে মঙ্গলবার দুপুরে হোটেলে প্যান প্যাসিফিক সোনারগাঁওতে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দেখা করেছেন তারা।
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ সব ম্যাচ খেলবে আবুধাবিতে। এই উইকেটের মিল রেখে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। সাধারণত দুবাইয়ের উইকেট একটু স্লো। তবে আবুধাবির উইকেট সেই তুলনায় কিছুটা ব্যাটিং বান্ধব। তাই সিলেটে বাংলাদেশ দলের ভালো প্রস্তুতি হবে বলে আশাবাদী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার।
ট্রাভিস হেড ও মিচেল মার্শ মিলে অস্ট্রেলিয়াকে ভালো শুরুই এনে দিয়েছিলেন। তবে তাদের দুজনের ৬০ রানের উদ্বোধনী জুটি ভাঙতেই ছন্দপতন হয় স্বাগতিকদের। কেশভ মহারাজের স্পিনে লাইন ধরে ড্রেসিং রুমে ফেরেন মার্নাশ ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডিরা। মহারাজের ৫ উইকেটের ফাঁকে একপ্রান্ত আগলে রেখে ৯৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন মার্শ। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়কের ওমন ইনিংসের পরও প্রথম ওয়ানডেতে হেরেছে তারা। অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা।
বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তার ধারেকাছেও নেই আর কোনো খেলা। তবে এই ক্রিকেটকে ঘিরেই বিভিন্ন সময়ে বিষবাষ্প ছড়িয়েছে ফিক্সিংয়ের। সর্বশেষ বিপিএলেও ফিক্সিংয়ের অভিযোগের তদন্তে নেমেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। বেশ কয়েকজন ক্রিকেটার ও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে গুরুতর অভিযোগও উঠেছে।
নাইম শেখ ও জিসান আলমের ব্যাটে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তাদের দুজনের কেউই। বাকি ব্যাটারদের কেউও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে পারেননি। তবে নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ও ইয়াসির আলী রাব্বির ক্যামিও ইনিংসে ১৭২ রানের পুঁজি পায় বাংলাদেশ ‘এ’ দল। লক্ষ্য তাড়ায় ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নর্দার্ন টেরিটোরি। কনোর ক্যারল ও জর্ডান সিল্ক মিলে ৮৪ রানের জুটি গড়লেও ম্যাচ জেতা হয়নি তাদের। তোফায়েল আহমেদ, হাসান মাহমুদ ও রাকিবুল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত চার ম্যাচের দুইটিতে জয় পেয়েছেন সোহানরা।
লম্বা সময় ধরেই ভারতের ওয়ানডে দলে নেই শেফালি ভার্মা। সবশেষ ইংল্যান্ড সফরেও ৫০ ওভারের ক্রিকেট দলেও ছিলেন না ডানহাতি এই ওপেনার। এমন অবস্থায় ঘরের মাঠে ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াডে সুযোগ মেলেনি শেফালির। তবে চোট কাটিয়ে ফিরেছেন পেসার রেনুকা সিং ঠাকুর।
সামনেই এশিয়া কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি স্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ক্রিকেট নিয়েই ব্যস্ত তামিম ইকবাল। ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে বৈঠকও করতে দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। তামিম সোমবার গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে। তিনি দেখতে গিয়েছিলেন ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোর।
এশিয়া কাপের জন্য তারকাবহুল দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন গুভমান গিল। আসন্ন এই এশিয়া কাপে ভারতের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদবই। তার সহকারী করা হয়েছে শুভমান গিলকে।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা নির্ধারিত থাকলেও এখনো তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের সাবেক ক্রিকেটারদের বক্তব্যে ম্যাচটি ঘিরে সংশয় বাড়ছে।
২০২৫–২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ৩০ জন পুরুষ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন এই চুক্তির মেয়াদ ১ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।