৪ সদস্যের নির্বাচক প্যানেলের প্রধান বাশার

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গাজী আশরাফ হোসেন লিপুর বদলি হিসেবে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন, গত মাসেই এমন খবর বের হয়। শেষ পর্যন্ত সেই খবরই সত্যিই হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে বাশারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নির্বাচক হিসেবে বেশ অভিজ্ঞতা আছে বাশারের। মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক ছোঁয়া বাশার কাজ করেছেন মেয়েদের ক্রিকেটের নির্বাচক হিসেবেও।

৪ সদস্যের নির্বাচক প্যানেলে বাশারের সঙ্গে আছেন হাসিবুল হোসেন শান্ত। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন বাংলাদেশের সাবেক এই পেসার। এ ছাড়া প্যানেলে রাখা হয়েছে নাইম ইসলাম ও নাদিফ চৌধুরিকে।

৩৯ বছর বয়সি নাইম দুই দশক ধরে পেশাদার ক্রিকেট খেলছেন। সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রানও করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪ সেঞ্চুরির মালিক নাইম। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৮ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন।

নাদিফও ২০ বছরের মতো ক্রিকেট খেলেছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে অভিষেকও হয়েছে তার। অবসরের পর ট্যালেন্ট ডেভেলভমেন্টের সঙ্গে যুক্ত আছেন তিনি। এ ছাড়া বয়স ভিত্তিক ক্রিকেটে বিসিবির নির্বাচক হিসেবেও কাজ করেছেন। বাশারের প্যানেলকে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

আরো পড়ুন: