দুটি সেঞ্চুরি মিসের বিন্দুমাত্র আক্ষেপও নেই স্যামসনের
পরপর দুই ম্যাচে সেঞ্চুরির খুব কাছে গিয়েও থেমে যেতে হয়েছে সাঞ্জু স্যামসনকে। আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৯৭ রানে, এবার আউট হয়েছেন ৮৯ করে। তবে এই দুই ইনিংস নিয়ে কোনো আক্ষেপ নেই ভারতের এই উইকেটরক্ষক ব্যাটারের। বরং দলকে জেতাতে পারাটাকেই বড় করে দেখছেন তিনি।