অকল্যান্ডে ৩০ ছক্কার ম্যাচে নিউজিল্যান্ড জিতল ৩ রানে
অবিশ্বাস্য ম্যাচে শেষ পর্যন্ত জয় পেল নিউজিল্যান্ড। অকল্যান্ডে ৪১১ রানের হাই-স্কোরিং টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে হারে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে স্বাগতিকরা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৭ রান তোলে কিউইরা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় আট উইকেটে ২০৪ রানে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও জয়ের দেখা পেল না ক্যারিবীয়রা।