বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকায় বড় চমক
আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের জন্য ধারাভাষ্যকারদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও ধারাভাষ্যকারদের এই তালিকায় দেখা যাবে আতহার আলী খানকে।
আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের জন্য ধারাভাষ্যকারদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও ধারাভাষ্যকারদের এই তালিকায় দেখা যাবে আতহার আলী খানকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই তাকে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে। তার পরিবর্তে কাকে দলে নেয়া হবে সেই সিদ্ধান্ত পরে নেয়া হবে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে না দেখে হতাশ মঈন আলী। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেলে বাংলাদেশ অসাধারণ ফলাফল করত বলে বিশ্বাস ইংল্যান্ডের এই অলরাউন্ডারের।
নিরাপত্তা ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। ভারতে যেতে রাজি না হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করেছে। এবার বড় ধাক্কা হয়ে এসেছে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্ত।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে না দেখে হতাশ সালমান আলী আঘা। পাকিস্তানের অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপ্টেনস ডে'র সংবাদ সম্মেলনে বাংলাদেশ না থাকায় আফসোস প্রকাশ করেন।
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইতে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে নিউজিল্যান্ডের। এই ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে।
ভারতের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ বর্জন করলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেই আসতে পারে বড় ধরনের শাস্তি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে পাকিস্তান ‘ফোর্স মেজিউর’ ধারা প্রয়োগের চেষ্টা করতে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পাকিস্তান যাতে ভারত ম্যাচ খেলে সেই আহ্বান জানিয়ে রেখেছে আইসিসি। সমস্যা সমাধানে এবার ব্যাক-চ্যানেল আলোচনার জন্য ইমরান খাওয়াজাকে দায়িত্ব দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশনে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। সেই সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করে অবদান রেখেছেন সাইম আইয়ুব। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিং শীর্ষে ফিরেছেন তিনি। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলে সিংহাসন পুনরুদ্ধার করেছেন সাইম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই ম্যাচ বর্জন করা হলে আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে পিসিবিকে সতর্ক করেছে, ম্যাচ না খেললে টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে এসব তথ্য নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র।
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই ভারতের হয়ে খেলছেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। বয়সকে কেন্দ্র করে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও, ধোনির মতে বিষয়টি বিবেচনার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত পারফরম্যান্সকেন্দ্রিক।
ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) খেলার প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন আইনে টেস্ট ও একাধিক দিনের ক্রিকেটে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম হালনাগাদ করা হয়েছে, যা কার্যকর হবে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে। এবারের সংশোধনে মোট ৭৩টি নিয়ম ও ভাষাগত পরিবর্তন যুক্ত করেছে এমসিসি।