অনুতপ্ত হলেও বারবার ক্ষমা চাইতে নারাজ রাবাদা
আইপিএলের মাঝপথে হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। তখনই গুঞ্জন ছড়ায় তার অনুপস্থিতির আসল কারণ নিয়ে। পরে জানা যায়, ড্রাগস সংক্রান্ত একটি ঘটনার জেরে এক মাসের জন্য নির্বাসিত সাউথ আফ্রিকার এই পেসার।
আইপিএলের মাঝপথে হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। তখনই গুঞ্জন ছড়ায় তার অনুপস্থিতির আসল কারণ নিয়ে। পরে জানা যায়, ড্রাগস সংক্রান্ত একটি ঘটনার জেরে এক মাসের জন্য নির্বাসিত সাউথ আফ্রিকার এই পেসার।
বড় পরিবর্তন আসতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আগামী মাস (জুন) থেকেই প্লেয়িং কন্ডিশনস বা খেলার নিয়মাবলীতে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আগামী মাসেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর রয়েছে। এই সিরিজ দিয়েই নতুন নিয়মের যুগে প্রবেশ করবে আন্তর্জাতিক ক্রিকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জেমি ওভারটন। এজবাস্টনে সিরিজের প্রথম ওয়ানডেতে ডান হাতের ছোট আঙুল ভেঙে যাওয়ায় বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না ইংল্যান্ডের এই পেসারের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন হ্যারি ব্রুক। এমন ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংলিশরা। ইংল্যান্ড জিতেছে ২৩৮ রানে, যা রানের হিসেবে ওয়ানডেতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়।
রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেয়ার পর ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে যে কয়টি নাম আলোচনায় ছিল, সেই তালিকায় কোথাও ছিল না রবীন্দ্র জাদেজার নাম। অনেকটা প্রত্যাশিতভাবেই টেস্ট দলের নেতৃত্বভার তুলে দেয়া হয় তরুণ টপ অর্ডার ব্যাটার শুভমান গিলের হাতে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই গিলকে বেছে নেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতের টেস্ট ক্রিকেট এখন এক পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন দলের অন্যতম ভরসা ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের অবসরের পর নেতৃত্বের ভার এখন নতুন প্রজন্মের কাঁধে। সামনের মাসে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সফরে নতুন অধিনায়ক হিসেবে দেখা যাবে শুভমান গিলকে।
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেন ডাকেটের সঙ্গে ওপেন করেছিলেন ফিল সল্ট। তিন ম্যাচের সবকটিতে খেলার সুযোগ পেলেও সবমিলিয়ে ৩০ রানের বেশি করতে পারেননি ডানহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দলে সুযোগ পাননি সল্ট। ২৮ বছর বয়সি ইংলিশ ব্যাটার না থাকায় ডাকেটের সঙ্গী হিসেবে ভাবা হচ্ছিল উইল জ্যাকসকে।
গৌতম গম্ভীর দায়িত্ব নেয়ার পর ভারতীয় দলের কোচিং প্যানেলে একাধিক পরিবর্তন দেখা গেছে। কোচিং প্যানেল থেকে সরিয়ে দেয়া হয়েছে টি দিলীপসহ একাধিক কোচকে। এর মধ্যে ছিলেন ব্যাটিং কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা ও নামিবিয়া। আগামী ১১ অক্টোবর তারা একে অপরের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে মাঠে নামবে। ম্যাচটি হবে নামিবিয়ার উইন্ডহুকে।
রোহিত শর্মা না থাকায় বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ইয়াশভি জয়সাওয়ালের সঙ্গে ওপেনিং করেছিলেন লোকেশ রাহুল। প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে জমে ওঠে তাদের দুজনের জুটি। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ২০১ রান। মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ দিয়ে ৭৭ রানের ইনিংস খেলা রাহুল ফিরলে ভাঙে তাদের জুটি।
সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়েছিল আয়ারল্যান্ড। পরের ম্যাচে ক্যারিবীয়রা ৮ উইকেটে ৩৫২ রান করলেও ম্যাচটি বৃষ্টির কারণে হয় পরিত্যক্তি। সিরিজের শেষ ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে সেই ধাক্কা সামলে বৃষ্টি আইনে ১৯৭ রানের বিশাল জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেলেও অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার সিরিজে বেঞ্চে বসে কাটিয়েছেন সরফরাজ খান। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে রঞ্জি খেলার সুযোগ থাকলেও চোটের কারণে খেলতে পারেনি ডানহাতি এই ব্যাটার। কয়েক মাস খেলার মাঝে না থাকায় বাদ পড়েছেন ইংল্যান্ড সফরের ভারত দল থেকে। সুনীল গাভাস্কার মনে করেন, চোটের কারণে রঞ্জিতে খেলতে না পারাতেই কপাল পুড়ছে সরফরাজের।